ইব্রাহিম (আঃ) ও এক ভিক্ষুকের কাহিনী!

ইব্রাহিম (আঃ) ও এক ভিক্ষুকের কাহিনী!

একবার হযরত ইব্রাহিম (আঃ) এর নিকট এক ভিক্ষুক আসলো।
তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু কর।
ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলব কেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না।

ইব্রাহিম (আঃ) এ কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও, তুমি আল্লাহকে বিশ্বাস কর না তোমাকে খেতে দিব না।

ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তায়ালা তৎক্ষণাৎ ইব্রাহিম (আঃ) এর উপর ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার, কেন তুমি রুটি ফিরিয়ে নিলে, যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও।

সুবাহানাল্লাহ! আল্লাহ কত দয়াশীল!

মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেন বলছেন ?
কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন ফলে মানুষ আল্লাহকে মানতেও পারে নাও মানতে পারে।
মানলে জান্নত আর না মানলে জাহান্নাম।
কিন্তু কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেয়নি।
তবে আল্লাহ পৃথিবীতে যে নিদর্শন রেখেছেন তাতে কেঊ নাস্তিক থাকতে পারে না।
সামান্য বুদ্ধি থাকলেও যেকেউই বুঝতে পারবে পৃথিবীর এতোকিছু এমনি এমনি সৃষ্টি হয়নি কেউনা কেঊ সৃষ্টি করেছেন ও সুশ্রিংখল ভাবে পরিচালনা করছেন।
অবশ্যই একজন স্রষ্টা আছেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম