কিয়ামতের দিন যে তিনটি স্থানে নবী (সাঃ) কে পাওয়া যাবে।

اسلامعليكم ورحمةالله

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ..

بسم الله الرحمن الرحيم

★বিসমিল্লাহির রাহমানির রাহিম★
★আলহামদুলিল্লাহ,★

সকল প্রশংসা মহান আল্লাহ পাকের।
যিনি আমাকে আপনাকে আখেরি নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন।
আমাদের জন্য প্রেরন করেছেন মহা গ্রন্থ আল-কোরআন।
আসুন আমরা পবিত্র কোরআন এবং রাসুল পাক (সঃ)  দেখানো পথে চলি,
অন্যকে উৎসাহীত করি এবং ৫ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি,
----------------------------------------
কিয়ামতের দিন যে তিনটি স্থানে
নবী (সাঃ) কে পাওয়া যাবে।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا حَرْبُ بْنُ مَيْمُونٍ الأَنْصَارِيُّ أَبُو الْخَطَّابِ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنْ يَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ ‏"‏ أَنَا فَاعِلٌ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ أَطْلُبُكَ قَالَ ‏"‏ اطْلُبْنِي أَوَّلَ مَا تَطْلُبُنِي عَلَى الصِّرَاطِ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عَلَى الصِّرَاطِ قَالَ ‏"‏ فَاطْلُبْنِي عِنْدَ الْمِيزَانِ ‏"‏ ‏.‏ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عِنْدَ الْمِيزَانِ قَالَ ‏"‏ فَاطْلُبْنِي عِنْدَ الْحَوْضِ فَإِنِّي لاَ أُخْطِئُ هَذِهِ الثَّلاَثَ الْمَوَاطِنَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏

  আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিয়ামতের দিন আমার জন্য সুপারিশের আবেদন জানালাম।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (হ্যাঁ) আমি তোমার জন্য, সুপারিশ করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি (সেদিন) আপনাকে কোথায় খুঁজব।

নবীজী বললেন, প্রথমে (পুল) সিরাতের কাছে খুঁজবে।

বললাম,সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে কোথায় খুঁজব?

তিনি বললেন,তাহলে আমাকে মীযানের কাছে খুঁজবে। আমি বললাম, সেখানেও যদি আপনাকে না পাই? নবীজী বললেন,তাহলে “হাউজে কাউসার” এর কাছে খুঁজবে। কারণ আমি সেদিন এই তিন স্থানের কোনো না কোনো স্থানে থাকবই।

(জামে তিরমিযী,হাদীস : ২৪৩৩;) (মুসনাদে আহমাদ,হাদীস : ১২৮২৫)
সহীহ, মিশকাত (৫৫৯৫), তা’লীকুর রাগীব (৪/২১১)।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র উপরোক্ত সূত্রেই জেনেছি।

হাদিসের মানঃ সহিহ হাদিস

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম