সুরা- ইখলাসের ২নাম্বার আয়াত

সুরা-ইখলাস
__________________
★بسم الله الرحمن الرحيم★

★বিসমিল্লাহির রাহমানির রাহিম ★
পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে--------
২) اللَّهُ الصَّمَدُ
আল্লা-হু স্‌সামাদ

আস-সামাদ আরেকটি অদ্ভুত শব্দ যেটা পুরো কু’রআনে মাত্র একবারই এসেছে। এর অর্থগুলো হলঃ
১. বিপদে পড়লে আপনি যার কাছে যান।
২. যার কাউকে দরকার নেই, যিনি অমুখাপেক্ষী।
৩. যার উর্ধে কেউ যেতে পারে না।
৪. যার কোনো ত্রুটি নেই।
৫. যাকে আপনি আপনার জীবনের লক্ষ্য হিসেবে ঠিক করেছেন।

এই সামাদ শব্দটির সবগুলো অর্থ ভালোভাবে লক্ষ্য করলে আমরা অনেক ধরণের শির্‌ক থেকে দূরে থাকতে পারি।
প্রথমত, সামাদ আমাদেরকে বলে যে বিপদে পড়লে আমরা যেন কোনো মূর্তি, দেবতা, পীর, শেখের কাছে না যাই, কারণ তারা সামাদ নয়। 
বরং আল্লাহ হচ্ছেন আস-সামাদ। 
দ্বিতীয়ত, আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য বা চাকরি-ব্যবসা আরও ভালো করার জন্য আপনার গায়ে কোনো তাবিজ, ব্রেসলেট, পৈতা লাগানোর দরকার নেই।
আল্লাহ যদি চান, তিনি আপনাকে এগুলো সবই দিতে পারেন ওই সব জড় বস্তুর সাহায্য ছাড়াই। 
আপনার ভাগ্য তাড়াতাড়ি পরিবর্তন করে দিতে ওইসব জড় বস্তু আল্লাহ্‌কে বাধ্যও করতে পারে না, এবং তারা কোনো ভাবে আল্লাহ্‌কে সাহায্যও করতে পারে না।
আল্লাহ্‌র কোনো সৃষ্টির কাছ থেকে সাহায্য নেওয়ার কোনোই দরকার নেই। তৃতীয়ত, আল্লাহর উর্ধে কেউ নেই। কখনও বলবেন না, 
“ডাক্তার সাহেব! আমাকে বাঁচান!” কারণ ডাক্তার সাহেব আল্লাহ্‌র উপরে নন, তিনি আপনাকে বাঁচাতে পারবেন না। 
শুধুই আল্লাহ পারবেন আপনাকে বাঁচাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম