আল্লাহ মহান দয়ালু

আবূ হুরায়রাহ্ (রাঃ) বর্ণনা করেছেন

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে তখন আমাদের প্রতিপালক মহান ও কল্যাণময় আল্লাহ দুন্‌ইয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন :

কে এমন আছ,
যে এখন আমাকে ডাকবে,
আমি তার ডাকে সাড়া দিব।
এখন কে এমন আছ যে,
আমার কাছে প্রার্থনা করবে,
আমি তাকে দান করব।
আর কে এমন আছ,
যে আমার কাছে ক্ষমা চাইবে
আমি তাকে ক্ষমা করে দিব।

(ই.ফা. ১৬৪২, ই.সে. ১৬৪৯)

সহিহ মুসলিম,
হাদিস- ১৬৫৭

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম