ইবনু উমার (রাঃ) বর্ণনা করেছেন
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
যে মুমিন ব্যাক্তি মানুষের সাথে মেলামেশা করে
এবং
তাদের জ্বালাতনে ধৈর্যধারন করে
সে এমন মুমিন ব্যাক্তির তুলনায় অধিক সওয়াবের অধিকারী হয়,
যে জনগনের সাথে মেলামেশা করে না
এবং
তাদের জ্বালাতনে ধৈর্য ধারন করে না।
[৩৩৬৪]
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪০৩২