মহান আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল!!
“ইবলিস তার রবকে বলেছেঃ
আপনার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি বনি আদমকে ভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে।
আল্লাহ বলেনঃ
আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার নিকট ইস্তেগফার করে”। [আহমদ, সহিহ হাদিসে কুদসি, নং ৩২,মান সহিহ]
★ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা সম্পর্কে পবিত্র কোরআন ও হাদীসর বানী :-
পবিত্র কোরআন হতে -----
✔️"(হে নবী) আর নিজের এবং মু মিন পুরুষ ও নারীর জন্য ক্ষমা প্রার্থনা করুন"
--------সূরা মুহাম্মাদঃ১৯ !
✔️"আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করুন।তিনি বড়ই ক্ষমাশীল ও দয়ালু।"
----------সূরা নিসাঃ ১০৬ |
✔️“তোমার রবের প্রসংশা সহকারে তাঁর তাসবীহ্ পাঠ কর। তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর।নিঃসন্দেহে তিনি অধিক পরিমাণে তাওবা কবুলকারী।"
---------সূরা নাসরঃ ৩ !
পবিত্র হাদীস হতে --------
✔️রসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেনঃ সেই সত্তার শপথ যার হাতে আমার জান !
তোমরা যদি পাপ না করতে, আল্লাহ্ তায়ালা তোমাদেরকে সরিয়ে দিয়ে অপর এক জাতিকে প্রেরণ করতেন, যারা পাপ করে আল্লাহ্ তায়ালার কাছে ক্ষমা চাইত আর তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন।
--------মুসলিম !
✔️যে ব্যক্তি বলেঃ
"আস্তাগফিরুল্লাহিল্লাযী লা-ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি"।
-তার পাপ সমূহ ক্ষমা করে দেয়া হয়। এমনকি সে রণক্ষেত্র হতে পলায়ণ করার মতো পাপ করলেও।
----------আবু দাউদ,তিরমিযী !
ইয়া আল্লাহ্!
আমাদেরকে আপনার ক্ষমা প্রার্থনাকারী অনুগতদের দলে কবুল করে নিন।
আমিন।