কমপক্ষে দিনে এক বার মৃত্যুর কথা স্বরন করুন


প্রতি মূহুর্তেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোন না কোন প্রাণী !
কমপক্ষে দিনে এক বার মৃত্যুর কথা স্বরন করুন
আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের টিকিটের জন্য অপেক্ষা করছি!
আমাদের সামনের লাইন কতটা লম্বা, সামনের সারিতে কতজন অপেক্ষমাণ, সেটাও আমাদের জানা নাই!
ইচ্ছা করলেই আমরা কেউ লাইন ভেঙে পিছনে গিয়ে দাঁড়াতে পারবো না!
লাইন ছেড়ে পালাতেও পারবো না! তাহলে,,,,,,

যেহেতু পৃথিবী থেকে বিদায় নিতেই হবে, তাহলে আর দেরী কেন?
এখনই সুন্দর ভাবে পৃথিবী থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিই!
অন্যায় অপরাধ পরিহার করে সৎ ভাবে জীবন যাপন করি!
দিনে রাতে আল্লাহর প্রসংশায় করি,
পাচ ওয়াক্ত জামাতে নামাজের চেষ্টা করি,
অন্যের হক, এবং অন্যের উপর জুলুম থেকে বিরতি থাকি,
যাতে পৃথিবীর অবশিষ্ট মানুষগুলো,
আমাদের জন্য  আল্লাহর করুণা পেতে দো'আ করতে পারে!

ইয়া আল্লাহ্! আমাদের সবাইকে মু'মিন হিসেবে কবুল কর এবং আমাদের বাবা মা আত্নীয় স্বজনসহ সকল কবর বাসী কে বেহেস্ত দান করুন।
আমীন!!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম