★★★★★★★★★★★★★
নামাযে মেয়েদের সিজদা কি আলাদা?
উত্তরঃ আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, সিজদা ঠিক মতো করবে, তোমাদের কেউ যেন সিজদায় কুকুরের মতো জমীনে হাত বিছিয়ে না দেয়" [বুখারী-৮২২; মুসলিম-৪৯৩; মিশকাতুল মিসহাব-৮৮]
রাসূল (ছাঃ) সিজদা করার সময় কুকুরের মতো হাত বিছিয়ে দিতে নিষেধ করেছেন। কিন্তু বর্তমানে নারীদের জাল-যঈফ হাদিসের উপর ভিত্তি করে কুকুরের মতো সিজদা করতে শিক্ষা দেয়। মেয়েদের সিজদা যদি হাত বিছিয়ে দেয়াই হতো তাহলে রাসূল (ছাঃ) পুরুষদের আলাদাভাবে বলতেন- তোমরা নারীদের মতো হাত বিছিয়ে সিজদা করো না। অথচ রাসূল ছাঃ) স্পষ্টভাবে সবাইকে নিষেধ করেছেন কুকুরের মতো হাত বিছিয়ে সিজদা না করতে। সেখানে কি কারো যুক্তি দিয়ে হুকুম অমান্য করা চলবে???
আবার অনেকে এমন যুক্তি পেশ করেন নারীদের গঠনগত এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা। আসলে সমস্যা তাদের মানসিকতায়, তারা মেয়েদের জন্য নামাযের আলাদা পদ্ধতি তৈরি করে তাদের অভ্যস্ত করে ফেলেছেন। তাই রাসূল (ছাঃ)-এর পদ্ধতি নতুন ও কঠিন মনে হয়।
সতুরাং নারী-পুরুষ উভয়ের মধ্যে যারা আল্লাহ ও রাসূলের পথে চলতে চায়, তারা মানুষের মতো করে সিজদা করবে। অন্যদিকে যারা নিজেদের মতবাদ বা মাজহাবের অনুসরণ করে, আল্লাহ ও রাসূলের বিপরীতে চলতে চায়, তাদের কাছে পশুর মতো সিজদা সঠিক হতে পারে।
আল্লাহ ও তার রাসূলের হুকুম পাবার পরেও যারা ভিন্নতা অবলম্বন করে তারা পথভ্রষ্ট।
আল্লাহ বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে এখতিয়ার করার অধিকার থাকে না; আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্টই পথভ্রষ্ট হবে [আহযাব-৩৬]
হে আল্লাহ! পথভ্রষ্ট আলেমদের থেকে আমাদের হেফাজত করুন,
আমিন।
কালেক্ট