সৎকর্ম ও আল্লাহর ভালবাসা চাইতে দুয়া:
❣❣❣❣❣❣❣
"اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ
وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ وأَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ " .
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস আলুকা ফি'লাল খয়রতি, ওয়া তার্কাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকীন, ওয়া আনতাগফিরালী ওয়া তারহামানী, ওয়া ইযা আরত্তা ফিত্নাতা কওমিন ফাতাওয়াফফানী গয়রা মাফতুন।
ওয়া আস আলুকা হুব্বাক ওয়াহুব্বা মাই য়্যুহিব্বুক ওয়াহুব্বা আমালিই য়্যুকাররিবুনী ইলা হুব্বিক।
অর্থ:“হে আল্লাহ! আমি তোমার কাছে ভাল ও কল্যাণকর কাজ সম্পাদনের, মন্দ কাজসমূহ বর্জনের, দরিদ্রজনদের ভালবাসার তাওফীক চাই, তুমি আমায় ক্ষমা কর ও দয়া কর। তুমি যখন কোন গোত্রকে বিপদে ফেলার ইচ্ছা কর তখন তুমি আমাকে বিপদমুক্ত রেখে তোমার কাছে তুলে নিও। আমি প্রার্থনা করি তোমার ভালবাসা, যে তোমায় ভালবাসে তার ভালবাসা এবং এমন কাজের ভালবাসা যা তোমার ভালবাসার নিকটবর্তী করে দেয়।”
.
🔹✨🔹✨🔹✨🔹✨🔹
সহীহঃ মুখতাসার আল উলুব্বি (১১৯/৮০), আয্-যিলা-ল (৩৮৮)।
সহিহ তিরমীযি হাদিস নং ৩২৩৫