•নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালাকারী। এবং এটা উপহাস নয়।
[ সুরা তারিক-১৩-১৪ ]
•যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।
[ সুরা নাজিয়াত-৪৬ ]
•সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেরই নিজের একটাই চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
[ সুরা আ’বাসা, ৩৪-৩৭ ]
•যখন আমলনামা খোলা হবে, যখন আকাশের আবরণ অপসারিত হবে, যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে, এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে, তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
[ সুরা তাকভীর-১০-১৪ ]