✔প্রশ্নঃ খাওয়ার সামনে উপস্থিত হলে, তা সামনে রেখে সালাত আদায় করা যাবে কি?
_________________________________________
✔উওরঃ
যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لا صلاة بحضرة طعام»
“খানা হাজির থাকা অবস্থায় কোনো সালাত আদায় করা যাবে না,
(মুসলিম, হাদিস নং ৫৬০)
যখন খানাকে সামনে রাখা হয় এবং খানা সামনে উপস্থিত থাকে অথবা তার সামনে খানাকে পেশ করা হল, তখন প্রথমে খানা খাওয়ার কাজটি সেরে নেবে। কারণ, যখন খানা খাওয়া ছেড়ে দেয় এবং সালাতে দাঁড়ায় অথচ তার নফস খানার সাথে সম্পৃক্ত থাকে, তখন সালাতে তার মনোযোগ নষ্ট হবে। বরং বান্দার উপর ওয়াজিব হল, তার প্রয়োজনসমূহ শেষ করে তার পর সালাতে দাঁড়াবে, তাড়াহুড়া করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
«إذا قرِّب العَشاء وحضرت الصلاة ، فابدؤا به قبل أن تصلواصلاة المغرب. ولا تعجلوا عن عشائكم.»
“যখন তোমাদের সামনে রাতের সালাত ও রাতের খাওয়ার উপস্থিত করা হয়, তখন তোমরা মাগরিবের সালাতের পূর্বে খাওয়ারের কাজ আগে সেরে নাও। তোমরা তোমাদের রাতের সালাত আদায়ে তাড়াহুড়া করো না”। অপর এক বর্ণনায় এসেছে,
«إذا وُضع عشاء أحدكم وأقيمت الصلاة فابدؤا بالعشاء ولايعجلنّ حتى يفرغ منه»
“যখন তোমাদের রাতের খাওয়ার সামনে রাখা হয়, আর সালাতের একামত দেওয়া হয়, তখন তোমরা রাতের খাওয়া দিয়ে শুরু কর। খাওয়া শেষ করার পূর্বে সালাতের জন্য তাড়াহুড়া করবে না,, বুখারি ও মুসলিম; বুখারি কিতাবুল আযান, পরিচ্ছেদ: যখন খানা উপস্থিত হয় এবং সালাতের একামত দেয়া হয় তখন করনীয় প্রসঙ্গে।
মুসলিম: হাদিস নং ৫৫৯-৫৫৯,
শেষকথা :-
সালাতে মনযোগী হওয়ার জন্য, আমাদের সবাই কে আল্লাহ্ এবং রাসূলুল্লাহ (ﷺ) এর পথ অনুশরন করতে হবে,
,আল্লাহ্ আমাদের সবাই কে সঠিক ভাবে সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন,