মানুষ গুনাহে লিপ্ত হয় কেন?
★ ★ ★ ★
মানুষের গুনাহে লিপ্ত হওয়ার অসংখ্য কারণ রয়েছে,
তার মধ্য হতে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ উল্লেখ করা হল-
★ ১. আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা সম্পর্কে অজ্ঞতা ও তাঁকে যথার্থ মর্যাদা না দেয়াঃ
আল্লাহ তা‘আলা বলেন,
‘আর তারা আল্লাহকে যথাযথ সম্মান প্রদর্শন করেনি অথচ ক্বিয়ামতের দিন সমস্ত যমীন থাকবে তাঁর হাতের মুঠোয় এবং আসমানসমূহ থাকবে তাঁর ডান হাতে ভাঁজ করা অবস্থায়’।
[সূরা যুমার-৩৯, আয়াতঃ ৬৭]
★২. শয়তানের ধোঁকাঃ
আল্লাহ তা‘আলা বলেন,
‘সে (শয়তান) বললো,
হে আমার রব! আপনি আমাকে বিপথগামী করলেন,
সে জন্য অবশ্যই আমি যমীনে মানুষের কাছে পাপকাজকে শোভন করে তুলবো এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপথগামী করবো।
তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাগণ ছাড়া’।
[সূরা হিজর-১৫, আয়াতঃ ৩৯-৪০]
★৩. প্রবৃত্তির অনুসরণঃ
আল্লাহ তা‘আলা বলেন,
‘তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে’।
[সূরা নাজম-৫৩, আয়াতঃ ২৩]
‘অতঃপর তারা যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে জানবেন তারা তো শুধু নিজেদের খেয়াল-খুশিরই অনুসরণ করে। আর আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজ খেয়াল-খুশির অনুসরণ করে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে?’
[সূরা ক্বাসাস-২৮, আয়াতঃ ৫০]
৪. সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল সৃষ্টিঃ
আল্লাহ তা‘আলা বলেন,
‘আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলরূপে’।
[সূরা নিসা-৪, আয়াতঃ ২৮]
৫. মানুষ ভাল-মন্দ দ্বারা পরীক্ষিতঃ
আল্লাহ তা‘আলা বলেন,
‘আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে’।
[সূরা আম্বিয়া-২১, আয়াতঃ ৩৫]
৬. মানুষ অর্থ-সম্পদ দ্বারা পরীক্ষিতঃ
আল্লাহ তা‘আলা বলেন,
‘তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তো পরীক্ষা বিশেষ; আর আল্লাহ, তাঁরই কাছে রয়েছে মহাপুরস্কার’।
[সূরা তাগাবুন-৬৪, আয়াতঃ ১৫]
যারা এ দু’টিকে অর্থাৎ ধন-সম্পদ ও সন্তান-সন্ততিকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর পথে অটল থাকবে তারা কৃতকার্য হবে,
আর যারা এ দু’টিকে আল্লাহর চেয়ে অধিক ভালোবাসবে তারা ব্যর্থ হবে।
নবী [ﷺ] বলেছেন,
‘আল্লাহর শপথ!
আমি তোমাদের জন্য দারিদ্রতার আশঙ্কা করি না।
বরং আমি আশঙ্কা করি যে,
তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে যেমন তোমাদের পূর্বকার লোকদের কাছে এসেছিলো,
তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পরে প্রতিযোগিতা করবে যেমনভাবে তারা করেছিলো।
আর তা তাদেরকে যেমনিভাবে ধ্বংস করেছিলো তমাদেরকেও তেমনিভাবে ধ্বংস করে দেবে’।
[বুখারী-৪০১৫, তাওহীদ পাবলিকেশন, অধ্যায়ঃ মাগাযী (যুদ্ধ); আধুনিক প্রকাশনী-৩৭১৭, ইসলামিক ফাউন্ডেশন-৩৭২১]
৭. মানুষের সৃষ্টিগত স্বভাব হল ভুল-ত্রুটিতে লিপ্ত হওয়া। যারা গুনাহ করেনা তারা মানুষ নয়, তারা ফিরিশতাঃ
আনাস [রাদ্বিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত,
নবী [ﷺ] বলেছেন,
প্রত্যেক আদম সন্তানই গুনাহগার (অপরাধী)।
আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীরাই উত্তম’।
[তিরমিযী-২৪৯৯, মাদানী প্রকাশনী, অধ্যায়ঃ ক্বিয়ামত ও মর্মস্পর্শী বিষয়; ইবনু মাজাহ-৪২৫১, তাওহীদ পাবলিকেশন, অধ্যায়ঃ পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি]
★ আল্লাহ পাক সকলকে ঈমানী পথে চলার তৌফিক দান করুন,
আমিন......
★ ★ ★ ★
★বিদ্রঃ - আমাদের পোস্ট গুলো যদি ভালো লাগে, লাইক দিয়ে শেয়ার করে ইসলামিক দাওয়াতে আমাদের সাথে অংশ গ্রহন করুন,,