আল্লাহ তা'আলা পবিত্র কোর'আনে চারটি ওয়াদা করেছেন,,
১.সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো।
( সূরা বাকারাঃ ১৫২)
২. যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, তবে নিশ্চয়ই আমি তোমাদেরকে আরো বেশী করে নেয়ামত দান করবো।
( সূরা ইব্রাহীম :-৭)
৩. তোমরা আমার কাছে দু'আ কর, আমি তোমাদের দু'আ কবুল করবো।
( সূরা মু'মিন, ৬০)
৪.আর তার (বান্দারা) যখন ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ তখন তাদেরকে শাস্তি দিবেন না।
( সূরা আন'ফাল, ৩৩)