প্রশ্ন: গুনাহ্ থেকে বেঁচে থাকার জন্য কি কি করতে হবে আর কি দোয়া পড়তে হবে?

♦উত্তর:গুনাহ থেকে বাঁচার জন্য

♣প্রথমত: সকল গুনাহ থেকে তাওবা করতে হবে,

♣আল্লাহর কাছে দৃঢ় অঙ্গিকার করতে হবে ঐ গুনাহের কাজে পুনরায় ফিরে না আসার ব্যাপারে।

♣সর্বদা জ্ঞানার্জন ও নেক কাজ অথবা

♣দুনিয়াবী উপকারী কাজ-কর্মের সাথে নিজেকে সম্পর্কিত রাখতে হবে।

♣খারাপ বন্ধু-বান্ধবী বা সঙ্গীদেরকে বর্জন করতে হবে।

♣গুনাহের কাজের ভয়াবহতা এবং তার শাস্তি স্মরণ করতে হবে।

♣হঠা‌ৎ মৃত্যু এসে যেতে পারে, একথা স্মরণ রাখতে হবে।

♣রোজ কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার বিষয় স্মরণ করতে হবে। তারপর এভাবে চলার জন্য আল্লাহর কাছে দুয়া করতে হবে।

কয়েকটি দুয়া নিম্নে উল্লেখ করা হল:
১) দুয়া:

‏ "‏اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى‏"‏

উচ্চারন: আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল হুদা, ওয়াত্তুকা,ওয়াল আফাফা ওয়াল গিনা।
(হে আল্লাহ তোমার কাছে চাই হেদায়াত, তোমাকে ভয় করে চলার ক্ষমতা, সবধরনের অপরাধ থেকে পবিত্রতা এবংঅভাবমুক্তি।

২) দুআ-

اللّٰهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِيْ قُلُوْبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ، وَالْفُسُوْقَ، وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِيْنَ.

উচ্চারণ :আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, ওয়া যাইয়িনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফ্র,ওয়াল ফুসুক,ওয়াল ইছিয়ান, ওয়াজ'আলনা মিনার রশিদিন।

হে আল্লাহ ঈমানকে আমার কাছে প্রিয় করে দাও এবং তা আমার অন্তরে সুসজ্জিত করো। আর কুফরী, ফাসেকী এবং গুনাহের কাজগুলো আমার কাছে ঘৃণিত করে দাও। আর আমাকে সঠিক পথ প্রাপ্তদের মধ্যে শামিল করো।

৩)দুয়া:

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

উচ্চারণ: রব্বানা লা তুযিগ কুলুবানা বা' দা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লা দুনকা রহমাহ।ইন্নাকা আন্তাল ওয়াহহাব।
(হে আমাদের পালনকর্তা, আমাদেরকে হেদায়াত প্রদানের পর আমাদের অন্তরকে বক্র করে দিও না। তোমার রহমত দান করো আমাদেরকে। নিশ্চয় তুমি মহান দাতা।)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম