প্রশ্ন: (৪৬১) হজ্জের মাস সমূহ আসার পূর্বে হজ্জের ইহরাম বাঁধার বিধান কি?
উত্তর: হজ্জের মাস সমূহ আসার পূর্বে হজ্জের ইহরাম বাঁধার ব্যাপারে বিদ্বানগণ মতভেদ করেছেন।
কেউ বলেন,
এটা বিশুদ্ধ হবে এবং হজ্জের ইহরাম হিসেবে গণ্য হবে।
তবে হজ্জের মাস আগমণ করার পূর্বে হজ্জের ইহরাম বাঁধা মাকরূহ।
দ্বিতীয় মতঃ তার এই ইহরাম হজ্জের ইহরাম হিসেবে গণ্য হবে না।
তবে তা ওমরা হয়ে যাবে।
কেননা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, دَخَلَتِ الْعُمْرَةُ فِي الْحَجِّ “ওমরা হজ্জের মধ্যে শামিল হয়ে গেছে।”
[1] তাছাড়া নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওমরাকে ছোট হজ্জ হিসেবে আখ্যা দিয়েছেন।
যেমন আমর বিন হাযমের বিখ্যাত মুরসাল হাদীছে উল্লেখিত হয়েছে।
যা লোকেরা সাধারণভাবে গ্রহণ করেছে।[2]
[1] মুসলিম, অধ্যায়ঃ হজ্জ, অনুচ্ছেদঃ হজ্জের মাস সমূহে ওমরা করা জায়েয।
[2] দারাকুতনী, ২/২৮৫ হা/(১২২)।