-------হাদিস সহহি বোখারী------
---------২য় অধ্যায়-----------
বিষয় :- ঈমান
হাদিস-২২
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেছেন
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে।
অতঃপর আল্লাহ তা’আলা ফেরেশতাদের বলবেন,
যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে,
তাকে জাহান্নাম হতে বের করে আনো।
তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে,
তারা (পুড়ে) কালো হয়ে গেছে।
অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের
[বর্ণনাকারী মালিক (রহঃ) শব্দ দু’টির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন]
নদীতে নিক্ষেপ করা হবে।
ফলে তারা সতেজ হয়ে উঠবে,
যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠে।
তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়?
উহাইব (রহঃ) বলেন,
'আমর (রহঃ) আমাদের কাছে حيا এর স্থলে حياة এবং خردل من ايمان এর স্থলে خردل من خير বর্ণনা করেছেন।
সহিহ বুখারী, হাদিস নং ২২