- প্রথম অধ্যায়-
ওহী
হাদিস-৫
ইব্নু আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন
মহান আল্লাহর বাণীঃ
لا تُحَرِّك بِهِ لِسانَكَ لِتَعجَلَ بِه
ِ
অর্থ:-
"ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী নাযিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না”।
(সূরা ক্বিয়ামাহ, আয়াত-১৬)
এর ব্যাখ্যায়
ইব্নু ‘আব্বাস বলেন,
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওয়াহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তাঁর উভয় ঠোঁট নড়াতেন’।
ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেন,
‘আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা নড়াতেন’।
সা’ঈদ (রহঃ) (তাঁর শিষ্যদের) বলেন,
‘আমি ইব্নু ‘আব্বাস (রাঃ)-কে যেরূপে তাঁর ঠোঁট দুটি নড়াতে দেখেছি,
সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি’।
এই বলে তিনি তাঁর ঠোঁট দুটি নড়ালেন।
এ সম্পর্কে
আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেনঃ
لا تُحَرِّك بِهِ لِسانَكَ لِتَعجَلَ بِهِ . إِنَّ عَلَينا جَمعَهُ وَقُرءانَهُ
“ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী নাযিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না, এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার”।
(সূরা ক্বিয়ামাহ, আয়াত-১৬)।
ইব্নু 'আব্বাস (রাঃ) বলেন,
“এর অর্থ হলোঃ
তোমার অন্তরে তা হেফাযত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো।
فَإِذا قَرَأنٰهُ فَاتَّبِع قُرءانَهُ.
“সুতরাং আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন”-
(সূরা ক্বিয়ামাহ, আয়াত-১৮)।
ইব্নু আব্বাস (রাঃ) বলেন,
অর্থাৎ মনোযোগ সহকারে শুন এবং চুপ থাক।
ثُمَّ إِنَّ عَلَينا بَيانَه
“তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই”
(সূরা ক্বিয়ামাহ, আয়াত-১৯)।
অর্থাৎ তুমি তা পাঠ করবে,
এটাও আমার দায়িত্ব।
তারপর যখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট জিবরীল (‘আঃ) আসতেন,
তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন।
জিবরীল (‘আঃ) চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন,
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ও তদ্রুপ পাঠ করতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৫