হাসান ইবনে সাব্বাহ (রহ)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) .থেকে বর্ণিত,
তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম,
ইয়া রাসূলাল্লাহ !
কোন কাজ সর্বোত্তম ?
তিনি বললেন,
সময়মত সালাত আদায় করা।
আমি বললাম,
তারপর কোনটি?
তিনি বলেন,
এরপর
পিতা-মাতার সঙ্গে সদাচরণ করা।
আমি বললাম,
তারপর কোনটি ?
তিনি বললেন,
আল্লাহর রাস্তায় জিহাদ।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আর কিছু জিজ্ঞাসা না করে আমি চুপ রইলাম।
আমি যদি (কথা) বাড়াতাম,
তবে তিনি আরও অধিক বলতেন।
(বোখারী শরিফ ৫ম খন্ড, হাদীস নং ২৫৯১)