জান্নাত লাভের প্রার্থনা আল্লাহর নিকট জান্নাত চেয়ে দো‘আ করলে জান্নাত তখন আমীন আমীন বলে সমর্থন করে।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন:
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
যে ব্যাক্তি ৩ বার আল্লাহর নিকট জান্নাত চায়,
জান্নাত তখন বলে: হে আল্লাহ্!
ঐ ব্যাক্তিকে জান্নাতে প্রবেশ করাও।
পক্ষান্তরে যে ব্যক্তি ৩ বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দো‘আ করে,
জাহান্নাম বলে:
হে আল্লাহ্ ঐ ব্যক্তিকে দোযখের আগুন থেকে মুক্তি দাও।
[তিরমিযি, নাসায়ী, ইবনু মাজাহ এটি বর্ণনা করেছেন, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন]