যুগকে গালি দেয়া হারাম
আরবি হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ قال: قال رسول الله صلى الله عليه وسلم: « قال: اللَّهُ عَزَّ وَجَلَّ: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ, أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ » . ( م, د, ن ) صحيح
বাংলা অনুবাদ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলা বলেন, বনি আদম আমাকে কষ্ট দেয়, সে যুগকে গালি দেয় অথচ আমিই যুগ , আমিই রাত ও দিন পরিবর্তন করি”।
[মুসলিম, আবু দাউদ ও নাসায়ি] হাদিসটি সহিহ।